
মোঃ হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জে হযরত রাবেয়া বসরী (রঃ) নুরানী কিন্ডারগার্টেন মডেল একাডেমি কর্তৃক
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ , অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর-২০২৫ খ্রিঃ) সকালের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা পেচিবাড়ী ভূড়ভূড়িয়া বাজার সংলগ্ন বহুলীরোডে অবস্থিত "হযরত রাবেয়া বসরী (রঃ) নুরানী কিন্ডারগার্টেন মডেল একাডেমি"র বৃত্তিপ্রাপ্ত শিশুশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব গাজী মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিশুশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার হাতে তুলেদেন , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে। একটি আদর্শিক এবং দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এদেশের শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা শিক্ষককদের সর্বোচ্চ সম্মান করি। আজকের এ সুন্দর আয়োজন আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, শিক্ষক ও অভিভাবকগণ আগে নিজেরা নৈতিকতার চর্চা করবেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেবেন। তবেই শিক্ষার্থীরা সমাজে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা, একক সংঘ ক্লাবের সিরাজগঞ্জের যুগ্ন-সাধারণ সম্পাদক, বহুলীতে অবস্থিত-প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের এবং বাগডুমুর ইসলামীয়া আলিম মাদ্রাসা সভাপতি এস.এম.সোহেল মাহমুদ রঞ্জ ু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু দাউদ, সহ-সভাপতি এস,এম, মাহতাব উদ্দিন, শহর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ময়নাল, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, বহুলী ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের আহবায়ক জহুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক ফেরদৌস মন্ডল, দারুল ইসলাম মডেল মাদ্রাসা শিক্ষক আলহাজ্ব মোঃ মঈদুল আলম প্রমুখ ।
উল্লেখ্য : দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিশু শিক্ষার্থীদের পবিত্র কুরআন হাতে তুলে দেওয়া উপলক্ষে প্রথম সবক প্রদান করেন, হাট ছোনগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবু মোহাম্মাদ (দাঃ) (বাঃ)। এবং
অনুষ্ঠানে প্লে হতে চতুর্থ শ্রেণির কোমলমতি শিশু শিক্ষার্থীদের ১ম,২য় ও বার্ষিক পরীক্ষার এবং মেধাভিত্তিক- ৩০জন, নূরানী শিক্ষাবৃত্তি-২০২৪ খ্রিঃ, ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত- ৩০ জনকে দেওয়া হয়। এতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানে অতিথি, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন