মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য ও মান স্হিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। জেলা প্রশাসক ম আমিনুল ইসলাম বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে৷ সবাইকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একসাথে কাজ করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম সহ বিভিন্ন ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।





