শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান,৮৯ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন পরিবহন ও বাস কাউন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মোট ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

শনিবার (৬ জুন ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কড্ডার মোড় ও বাজার স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন।

অভিযানকালে কড্ডার মোড়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী পাঁচটি বাসে তল্লাশি ও যাচাই-বাছাই করা হয়। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

পরে বাজার স্টেশন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তিনটি বাস কাউন্টারের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এসব কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানো এবং ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন বা কাউন্টার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে জেলা কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, উৎসবের সময় অতিরিক্ত ভাড়া আদায় দীর্ঘদিনের একটি সমস্যা। প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের ফলে যাত্রী হয়রানি কমবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০