
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বিএনপির ৩১ দফার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন- জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু ও বহুলী ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে- রবিবার (২নভেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেল হতে সন্ধ্যা রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী বাজারে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালনা করা হয় । এসময়ে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মোঃ রেজাউর রহমান ফিরোজ, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম,জেলা জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখার যুগ্ন-আহবায়ক তোফাজ্জল হোসেন রোকন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নেন লিফলেট বিতরণ।