
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস এম রঞ্জুর নেতৃত্বকে সময়ের দাবি হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এ প্রেক্ষাপটে এস এম রঞ্জুকে একজন দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে দেখছেন অনেকে।

এলাকাবাসীর মতে, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বহুলী ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তারা।
তবে সুশীল সমাজের অনেকে মনে করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহলে নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে।