শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ

Download Photocard

সিরাজগঞ্জে দেশের উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে হবে অতিরিক্ত পরিচালক আবেদা রহিম।

মোঃ হোসেন আলী ছোট্ট : বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকায় পুনঃ  অর্থায়ন তহবিলের ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী প্রান্তিক / ভূমিহীন কৃষক নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং প্রান্তিক  ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও
প্রকাশ্যে এই ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের অফিসার্স ক্লাব হলরুমে  ব্র্যাক ব্যাংক পিএলসি এর আয়োজনে ও সিরাজগঞ্জ জেলার তালিকাভূক্ত সকল ব্যাংক সমূহ এর সহযোগিতায় এবং ফাইন্যান্সিয়াল ইনকুশন ডিপার্টমেন্ট,   বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনায় এবং ব্র্যাক ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে, ব্যাংকিং হিসাবধারী এবং প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে শুরু করা হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক ডিস্টিবিউশন নেটওয়ার্ক ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক পিএলসি ডিস্টিবিউশন নেটওয়ার্ক ( উওরান্ধল)  আঞ্চলিক প্রধান ফজলুল কবির। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সকল ব্যাংকের পক্ষ থেকে  নারী ও পুরুষ উদ্যাক্তা দের মাঝে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৬২  লক্ষ  ৭০ হাজার টাকা  সচেতনতা সৃষ্টি ও প্রকাশ্যে ঋণ বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ( এফ. আই. ডি)  অতিরিক্ত পরিচালক আবেদা রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক আবেদা রহিম
বলেন,  দেশের উন্নয়নে প্রান্তিক পর্যায়ের কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে হবে। স্বল্পোন্নত দেশগুলোতে জনপদ আর্থিক অন্তর্ভুক্তিতে অনেকটা পিছিয়ে। আমরা যত বেশি আর্থিক অন্তর্ভুক্তিতে যুক্ত হবো এবং আর্থিক লেনদেনে অভ্যস্ত হবো, আমাদের জীবনমান তত উন্নত হবে। এতে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে।সরকারের একার পক্ষে এটি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “সবাই মিলে এটি করতে হবে।

তাই এই উদ্যোগ বাস্তবায়নের জন্যই আজকের এই আয়োজন।”প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য। স্বল্প আয়ের মানুষ যাতে সহজে ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা পায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে।”প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ব্র্যাক ব্যাংক পিএলসি (০১) মাইক্রো, স্মল বিজনেস ইউনিট হেড অব কটেজ এস. এম আলমগীর হোসেন,  বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ( এফ. আই. ডি) যুগ্ম- পরিচালক রোকেয়া সুলতানা,  বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ( এফ. আই. ডি) সহকারী পরিচালক শেখ অহনা হাকিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার তালিকাভূক্ত সকল ব্যাংক সমূহ এবং  সার্বিক ভাবে সহযোগিতা ছিলেন মোঃ তাহসিন ইসলাম,  মোঃ নাহিদ হাসান প্রমুখ।

এসময়ে বিনিয়োগ গ্রহণকারী গ্রাহকদের পক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি ব্যাংকিং সেবা নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ যোগ্য গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ ও ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে সকল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এই স্কিমের আওতায় বিশেষ ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০