
নয়ন খান,সিরাজগঞ্জ :
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩য় পর্যায় (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় “বায়োগ্যাস প্ল্যান্ট রক্ষণাবেক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা” বিষয়ক ৩ (তিন) দিন মেয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল ৯.৩০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে প্রকল্প পরিচালক জনাব এ কে এম মফিজুল ইসলাম ভার্চুয়ালি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বায়োগ্যাস প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ বিষয়ক কথা বলেন কথা বলেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, যুব সমাজকে প্রযুক্তিনির্ভর ও আত্মকর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। বায়োগ্যাস প্রযুক্তি ও বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষা এবং বিকল্প জ্বালানি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি ড. গাজী মোঃ সাইফুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, দেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে যুবকদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। যুব উন্নয়ন অধিদপ্তর যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার যুব উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, রক্ষণাবেক্ষণ, নিরাপদ ব্যবহার, গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।