শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে বি.এল অনার কাপ সিজন-৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাপ উন্মোচন

Download Photocard


মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বি.এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে “বি.এল অনার কাপ সিজন-৬ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাপ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বি.এল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে ঘিরে আয়োজিত র‍্যালিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে র‍্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতে র‍্যালির উদ্বোধন করেন বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম। এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়ে তোলে। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, নির্বাহী কমিটির সদস্য মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, আবু হাসিম তালুকদার, প্রফেসর শরীফ উস সাঈদ, কপোত এবং আয়োজক কমিটির সমন্বয়ক শাহারিয়ার শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বি.এল স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সিরাজগঞ্জের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে।

উল্লেখ্য, বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত “বি.এল অনার কাপ সিজন-৬ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬” আগামী ৩০ ও ৩১ মে সিরাজগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বি.এল স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০