মোঃ হোসেন আলী ছোট্ট : জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ – এই প্রতিপাদ্য শ্লোগানে সিরাজগঞ্জে ভূমি মেলায় ১৯ -থেকে ২১ মে, ২০২৬ এ তিনদিন ব্যাপী অংশগ্রহণকারী স্টলগুলোকে ও শ্রেষ্ঠ স্টল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ভূমিসেবা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২১ মে,২০২৬) বিকেল ৪ টায় পৌর শহরের উপজেলা ভূমি অফিস সিরাজগঞ্জ সদর এর বাস্তবায়নে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলা সমাপনী ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে শুরু করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র- ছাত্রীদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা মেলা সম্পর্কিত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রজ্ঞা লাবনী বিনতে আলমসেতু,পৌর ভূমি অফিসের নায়েব মোঃ মোকতেল হোসেন,বাহুকা ভূমি অফিস সহায়ক অনামিকা সাহা। উল্লেখ্য: ভূমিসেবা সমাপনীতে মেলায় অংশগ্রহণকারী স্টল গুলোর মধ্যে অন্যধারা সেবা কানন, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ কানিজ আফরোজ, এবং
মেলা শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করেন পৌর ভূমি অফিস সিরাজগঞ্জ সদর এর ভামি সহকারী কর্মকর্তা মোকতাল হোসেন।
এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রথম স্থান অধিকারী মোঃ আবিদ রহমান সানী, দ্বিতীয় স্থান অধিকারী মোঃ মেহেদী হাসান, তৃতীয় স্থান অধিকারী মোঃ রিয়াদ সরকার পুরষ্কার গ্রহন করেন।






