শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে মানবপাচার প্রতিরোধে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী ছোট্ট : ‘মানবপাচার রোধে চাই সচেতনতা’ ‘বাংলাদেশ একইসাথে মানবপাচারের উৎস ও ট্রানজিট দেশ হওয়ায় শুধু স্থলপথেই নয়, সাগর পাড়ি দিয়েও পাচার ঘটছে। এর বাইরে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিদেশে থাকা আত্মীয়-স্বজনের সাফল্য দেখেও অনেকে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে পাচারের শিকার হচ্ছেন। আমাদের প্রচলিত আইন মূলত অপরাধ দমনে কাজ করে, কিন্তু পাচার রোধে ‘প্রতিরোধ’ বা সচেতনতা গড়া বেশি জরুরি। ব্র্যাকসহ সকল সরকারি-বেসরকারি সংস্থাকে তাই পাচার প্রতিরোধে আরও সক্রিয় হতে হবে।

বুধবার (১৩ মে ২০২৬) সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘কমব্যাটিং হিউম্যান ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং ফোর-পিএস’ (Combating Human Trafficking through Strengthening 4Ps) প্রকল্পের উদ্যোগে আয়োজিত জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা বলেন, “২০১২-১৩ সালের তুলনায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টায় বর্তমানে মানবপাচার কমে এসেছে। তবে সিরাজগঞ্জে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাচারের শিকার নারীদের তালিকা দিলে মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সব ধরনের সহযোগিতা করবে। পাচারের মূল হোতা বা দালাল চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারলে সাধারণ মানুষ আর প্রতারিত হবে না।

সহকারী কমিশনার মোঃ নিয়ামত আলী খান হিমেল বলেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এবং টিটিসি থেকে বিদেশগামীদের যে ‘প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন’ দেওয়া হয়, তার ব্যাপক প্রচার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যারা পাচারের শিকার হয়ে দেশে ফিরেছেন, তাদের আইনি সহায়তার জন্য লিগ্যাল এইড কমিটির কাছে পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে। মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা মানবপাচার রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানবপাচার প্রতিরোধে সারা দেশেই সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।
যোগাযোগের জন্য:এমআরএসসি কোঅর্ডিনেটর, সিরাজগঞ্জ
মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক। যোগাযোগ: 880 1798-332529

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০