মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মাহমুদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ পৌরএলাকার ১ নং ওয়ার্ড মাহমুদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আনন্দ উৎসব মূখর  পরিবেশে  দ্বিতীয় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। মাহমুদপুর যুগান্তর সংসদ সিরাজগঞ্জের আয়োজনে, 

বুধবার (২এপ্রিল-২০২৫ খ্রিঃ) সকাল হতে রাত ৮ পর্যন্ত  পৌরএলাকার ১নং ওয়ার্ড মাহমুদপুর স্কুল মাঠে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং উদ্বোধক ছিলেন , সিরাজগঞ্জ   জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ওমর আলী এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও র‍্যাফেল ড্র এর  পুরস্কার  বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

 জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, 

সহ প্রকাশনা সম্পাদক শামসুল আলম, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, ১ নং ওয়ার্ড (মাহমুদপুর-মাছুমপুর) বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বাবু এবং অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান সামাইল  ও শহর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ রাসেল তানভীর। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ  ও ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে আরও সহযোগিতা করেন,  রাকিব  রাসেল সাহেদ, রাব্বী, রিফাত, বাবু, রিশাদ,ফেরদৌস, স্মরণ, মিলন সহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ, শিশু -কিশোর-কিশোরী, তরুণ-তরুণী বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি   , তিনি তার বক্তব্যে বলেন, বিগত  বছরের চেয়ে  এবার মানুষ  অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আনন্দঘন উৎসব মূর্খর পরিবেশে  ঈদুল ফিতর উদযাপন করেছে এ ঈদ পূর্ণমিলনী দেখে আমি আনন্দিত। সেই সাথে মাহমুদ পুর যুগান্তর সংসদের যারা এই আয়োজন করেছে তাদেরকে  জানাই ধন্যবাদ  । 

তিনি আরও বলেন, নতুন   প্রজন্ম ছাত্র সমাজকে সু-শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। মাদকমুক্ত, সন্ত্রাসবাদ সহ সকল ধরনের অপরাধমূলক  কর্মকাণ্ড বন্ধ করতে বিশেষ করে  যুবক সমাজকে ভূমিকা রাখতে হবে  এবং  শিক্ষার্থীদের  সবাইকে সুনাগরিক হতে হবে।  মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০