
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে রুরাল অ্যাডভাইজারি সার্ভিসেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট (RAS4WE) ম্যাচমেকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্কশপে নারী উদ্যোক্তা অংশ গ্রহণকারিদের পরিচিতি, RAS4WE প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ ও বাজার সংযোগ লক্ষ্য SAAOএর সম্প্রসারণ ও পরামর্শ সেবা,নারী উদ্যোক্তা ও CSPs-এর অভিজ্ঞতা শেয়ার, ম্যাচিং পয়েন্ট চিহ্নিত করণ, নারী কৃষকদের পরামর্শ সেবা শক্তিশালী করণে SAAO-এর ভূমিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রুরাল অ্যাডভাইজারি সার্ভিসেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট (RAS4WE)আয়োজনে, সোমবার (১ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী হর্টিকালচার সেন্টারে- উক্ত ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের উপ-পরিচালক এ.এম মনজুরে মাওলা এসময়ে তিনি তার বক্তব্যে বলেন- আমরা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়োজিত আছি এবং বেসরকারি সংস্থা সহ একসঙ্গে কাজ করলে কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও বিপ্লব ঘটাতে পারবো। এ ওয়ার্কশপ এ সভাপতিত্ব করেন, হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ী সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণ তত্ত্ববিদ মোঃ শহিদুল ইসলাম।
এরপর রুরাল অ্যাডভাইজারি সার্ভিসেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট (RAS4WE project) সিরাজগঞ্জের কো-অর্ডিনেটর মোঃ নূরুল ইসলাম প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।পরে মুক্ত আলোচনা শুরু হয়। এতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করে। কৃষি সম্প্রসারণ অফিস থেকে কি কি সেবা দিতে পারবে এবং প্রজেক্ট থেকে কি কি গ্রহণ করতে পারবো তা আলোচনা হয়।