
মোঃ হোসেন আলী (ছোট্ট) : গত বছর ২০২৪ সালের ৪ আগষ্ট সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন কালে সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক, সিপিবি নেতা ও কৃষক নেতা প্রদীপ ভৌমিক কে হত্যা করা হয়। প্রদীপ ভৌমিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ( ০৫ আগস্ট) সকালে সিপিবি সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে বাম গনতান্ত্রিক জোট ও সিপিবি'র উদ্যোগে এক স্মরণ সভা ও প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয় । স্মরন সভায় আলোচনা করেন, বাসদ সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার, সিপিবি নেতা সুলতান আহমেদ, বাসদ নেতা আব্দুল আজিজ, সিপিবি নেতা মহেষ সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণ সভার প্রারম্ভে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।