শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে শাকিল হত্যা মামলার প্রধান আসামি রাকিব কক্সবাজার থেকে গ্রেফতার

নজরুল ইসলাম :
ঈদের দিনে সিরাজগঞ্জে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর শাকিল (২৩) হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২৫) কক্সবাজার জেলার চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

​গ্রেপ্তারকৃত রাকিব সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। অন্যদিকে নিহত ভিকটিম শাকিল একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

​সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যায় ছোনগাছা বাজারের চামেলী মোড় এলাকায় শাকিলকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে খুন করা হয়। ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে সদর থানা ও ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের একাধিক টিম মাঠে নামে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।


অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেশ কিছুদিন আগে আসামি রাকিব ছোনগাছা বাজার এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। দ্রুতগতিতে বাইক চালানোকে কেন্দ্র করে ভিকটিম শাকিল ও তার বন্ধুদের সাথে রাকিবের তীব্র বাকবিতণ্ডা হয়।

হত্যাকাণ্ডের ৩/৪ দিন আগে স্থানীয় একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে শাকিলের সাথে আসামি রাকিব এবং তার সহযোগী সাব্বির ও অপর এক শাকিলের পুনরায় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।।

​এইসব পূর্ব শত্রুতার জের ধরেই ঈদের দিন (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ছোনগাছা বাজারের চামেলী মোড় এলাকায় ওত পেতে থাকা আসামিরা শাকিলের ওপর হামলা চালায় এবং তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
​এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত শাকিলের ভাই মো. রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০