শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে ৫০ স্থাপনা উচ্ছেদ

মোঃ সোহান সেখ :

সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত ভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১০টা থেকে নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সওজের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হচ্ছে। প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, আমাদের প্রধান লক্ষ্য সিরাজগঞ্জকে একটি আধুনিক ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সরকার প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। তবে ক্ষতিপূরণ দেওয়ার পরও প্রায় আট বছর ধরে অধিগ্রহণকৃত জমির দখল পুরোপুরি বুঝে নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দখলমুক্ত করার উদ্যোগ জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, গণমাধ্যমে প্রচার, নোটিশ প্রদান এবং মাইকিংসহ বিভিন্নভাবে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। নির্ধারিত সময় পার হওয়ার পরও যারা তাদের অস্থায়ী ও স্থায়ী স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনাগুলো আজ উচ্ছেদ করা হচ্ছে।

তিনি জানান, আজ প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এবং এতে প্রায় দুই শতাধিক স্থাপনা অপসারণ করা হবে।

সওজ সূত্রে জানা যায়, নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটাওয়াপাড়া এলাকা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

পূর্বে গণবিজ্ঞপ্তির মাধ্যমে দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা পালন না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সড়ক বিভাগ জানিয়েছে, জনস্বার্থ, সড়ক নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০