আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে,
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি রুমে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজেট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস্ এর সিরাজগঞ্জ জেলা শাখা’র কমিশনার ও ভিক্টোরিয়া হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোঃ ময়নুল ইসলাম, স্কাউটস্ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল। এসময়ে স্কাউটস্ নেতৃবৃন্দ ও সদস্যরা, শিক্ষকেরা উপস্থিত ছিলেন।





