
মোঃ হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপানের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
বুধবার (২০ আগস্ট২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান। এসময়ে মানববন্ধনে উপস্থিত থেকে দাবী আদায়ের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ লিলি খাতুন, সাথী রানী ঘোষ, রাফি আহম্মেদ, মোহাম্মদ গাজিবুল ইসলাম, গোলাম মোস্তফা সহ - বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে শিক্ষকেরা বলেন, শিক্ষকরা জাতির কারিগর অথচ আজ তারাই বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে।
সরকারি চাকরিতে অন্যান্যদের সঙ্গে তাদের বৈষম্য করা হচ্ছে। এসময় তারা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদা করারও দাবি জানান। তাই তারা অতি দ্রুত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্টি পদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমী পদসোপানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহব্বান জানান। মানববন্ধন শেষে পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উল্লেখিত বিষয়ে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য : দাবি আন্দোলন মানা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা করা হয়। উক্ত
সিরাজগঞ্জের প্রধান দুটি মাধ্যমিক শিক্ষাপীঠ বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয় ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।