
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনার জোয়ার বইতে দেখা গেছে।
বুধবার (১ জুলাই ২০২৬) দিনব্যাপী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সমর্থকেরা ফেসবুকে পোস্ট, ছবি, পোস্টার ও শুভেচ্ছাবার্তা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল রাজনৈতিক জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।
জন্মদিন উপলক্ষে প্রকাশিত বিভিন্ন পোস্টে অনেকেই সাইদুর রহমান বাচ্চুর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ, কর্মীবান্ধব মনোভাব এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। জেলার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ক্ষেত্রে তাঁর অবদানের কথাও তুলে ধরেন অনেকে।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “শুভ জন্মদিন আমার রাজনৈতিক অভিভাবক সাইদুর রহমান বাচ্চু। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থার প্রতীক আপনি। মহান রাব্বুল আলামীন আপনাকে সুস্থতা, নেক হায়াত এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।”
মো. আসাদুজ্জামান আসাদ লেখেন, “শুভ জন্মদিন প্রিয় ভাই। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের আরও সাফল্য কামনা করছি।”
জুয়েল রানা তাঁর শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, “শুভ জন্মদিন প্রিয় অভিভাবক। জন্মদিনের শুভেচ্ছা সেই মানুষটিকে, যিনি আদর্শ, সাহস ও নেতৃত্বের অনুপ্রেরণা। আপনার সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।”
ইমন ইসলাম লিখেছেন, “শুভ জন্মদিন, প্রিয় নেতা। মানুষের ভালোবাসা আর আস্থার প্রতীক আপনি। আপনার নেতৃত্বে সমাজ ও মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার এই পথচলা আরও দীর্ঘ ও সফল হোক। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি ও সাফল্যে ভরে উঠুক।”
পারভেজ আহমেদ তাঁর পোস্টে লেখেন, “শুভ জন্মদিন সাঈদুর রহমান বাচ্চু ভাই। প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স; সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, সিরাজগঞ্জ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
হুমায়ন আহমেদ আফ্রিদি লিখেছেন, “শুভ জন্মদিন সাইদুর রহমান বাচ্চু ভাই। মহান আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার শক্তি ও সামর্থ্য দান করুন।”
এছাড়া জাকারিয়া হোসেন জিসান লেখেন, “শুভ জন্মদিন জননন্দিত নেতা। আপনার দূরদর্শী নেতৃত্ব, জনকল্যাণে নিরলস কাজ এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করছি।”
দিনজুড়ে ফেসবুকে শত শত শুভেচ্ছা বার্তা, ছবি, পোস্টার ও স্মৃতিচারণমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। নেতাকর্মী ও সমর্থকেরা তাঁদের প্রিয় নেতার জন্মদিনকে ঘিরে ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা প্রকাশ করেন। অনেকেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাইদুর রহমান বাচ্চু জেলার মানুষের কল্যাণ, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ব্যাপক শুভেচ্ছা বিনিময় তাঁর প্রতি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা এবং গ্রহণযোগ্যতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন অনেকেই।