শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা ও প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্র :
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলনমেলা। ক্রিকেটপ্রেম, পুরোনো দিনের স্মৃতি এবং দীর্ঘদিন পর একসাথে হওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল ১০টায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে সিরাজগঞ্জের সাবেক ক্রিকেটারদের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় “সিরাজগঞ্জ সদর লাল দল” ও “সিরাজগঞ্জ সদর সবুজ দল”।
সিরাজগঞ্জ সদর লাল দলের নেতৃত্ব দেন সাবেক ক্রিকেটার মোঃ জাকির হোসেন এবং সবুজ দলের অধিনায়ক ছিলেন মনিরুজ্জামান লিটন। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। দীর্ঘদিন পর পুরোনো সতীর্থদের সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক সাবেক ক্রিকেটার।

খেলায় টসে জিতে সবুজ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৮০ রান। জবাবে লাল দল দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে জয় নিশ্চিত করে।
খেলায় ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মোঃ নূর-ই-আলম সুইট। তিনি মাত্র ৩০ বলে ঝড়ো ৭৯ রান করে দর্শকদের মুগ্ধ করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাবেক ক্রিকেটাররা বলেন, এটি শুধু একটি প্রীতি ম্যাচ ছিল না; বরং ছিল বন্ধুত্ব, স্মৃতি, আবেগ ও ক্রিকেটপ্রেমের এক মিলনমেলা। জীবিকার প্রয়োজনে অনেকে দেশের বিভিন্ন জেলায় চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় নিয়মিত একত্র হওয়া সম্ভব হয় না। ঈদ উপলক্ষে এই আয়োজন তাদের আবারও একসাথে হওয়ার সুযোগ করে দিয়েছে।
তারা আরও বলেন, “ক্রিকেট আমাদের আবেগের জায়গা। প্রীতি ম্যাচ হলেও মাঠে ছিল প্রতিযোগিতার উত্তাপ। পুরোনো দিনের সেই ক্রিকেটীয় আবহ আবারও ফিরে পেয়েছি। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

পুরো আয়োজন ঘিরে কলেজ মাঠে উপস্থিত দর্শক, সাবেক খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী এই আয়োজন যেন সিরাজগঞ্জের ক্রিকেটাঙ্গনে পুরোনো দিনের স্মৃতিকে আবারও জীবন্ত করে তোলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০