রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সলঙ্গায় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় ভাষা শহিদ দিবসে মাদ্রাসা বন্ধ,উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা
সিরাজগঞ্জে সালেহা বেগম স্মৃতি পাঠাগার’র আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন
পরিবেশ ও প্রকৃতির পাঠশালা সিরাজগঞ্জে পরিবেশবান্ধব কলাপাতায় ইফতার
উল্লাপাড়ায় সেচ প্রকল্পের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী আহত
বেলকুচিতে ভাষা শহিদদের প্রতি নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিমের বিনম্র শ্রদ্ধা নিবেদন
ভাষা শহীদদের প্রতি সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা রঞ্জুর বিনম্র শ্রদ্ধা নিবেদন
এনায়েতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের
 ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সালেহা বেগম স্মৃতি পাঠাগার’র আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ সদরের হরিণা, বাগবাটী এলাকায় অবস্থিত সালেহা বেগম স্মৃতি পাঠাগার–এর পৃষ্ঠপোষকতায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্মার্ট বয়েজ।

শনিবার( ২১ ফেব্রুয়ারি ২৬) সকাল সাড়ে ৯টায় কর্মসূচির সূচনা হয়। স্মার্ট বয়েজের প্রতিষ্ঠাতা ও পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিনের তত্ত্বাবধানে স্মার্ট ক্লাস ও পাঠাগারের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি সম্পন্ন হয়। সকাল ১০টায় স্থানীয় পিপুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ১১টায় “ভাষা আন্দোলন ও বাংলাদেশ” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতায় ভাষা আন্দোলনের চেতনা ফুটিয়ে তোলে।
দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মাতৃভাষার গুরুত্ব ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মোঃ রফিকুল ইসলাম (প্রধানশিক্ষক), সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (শিক্ষক), উপদেষ্টা শচীন্দ্রনাথ চক্রবর্তী, ওহাব জহুরি, সোহেল রানা, স্মার্ট বয়েজের উপদেষ্টা ওয়াসিম কুমার রায় এবং সদস্য রিফাত হাসান, রাসেল আহম্মেদ, কাওসার আহমেদ শাওন, শরিফুল ইসলামসহ অনেকে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মাহবুবে খোদা টুটুল বার্তায় জানান, ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতেই এ আয়োজন। সবার আন্তরিক অংশগ্রহণে পুরো কর্মসূচি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭