শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে সিএমএসএমই অর্থায়ন নীতিমালার উপর কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত 

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প-সিএমএসএমই খাতে অর্থায়ন নীতিমালার ওপর ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় কার্যরত সকল ব্যাংকের সকল শাখার ঋণ কর্মকর্তা/ব্যবস্থাপকদেরকে নিয়ে সিএমএসএমই অর্থায়ন নীতিমালার উপর ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৬ মে২০২৬) সকাল ১০ টায় পৌর শহরের অফিসার্স ক্লাব, হলরুমে  সিরাজগঞ্জ জেলায় কার্যরত সকল ব্যাংকের সহযোগিতায় ও লিড ব্যাংক হিসেবে ন্যাশনাল ব্যাংক পি এলসি সিরাজগঞ্জ শাখা’র আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত।

 কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। 

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ব্যাংক, বগুড়া নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, যা কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে এবং উৎপাদন খাত সম্প্রসারণ করে। দেশে বেকারত্ব দূরীকরণ, মানুষের জীবন মানের উন্নয়ন ও গ্রামীন অর্থনীতি মজবুত করতে সিএমএসএমই কার্যক্রম আরো গতিশীল করার উপড় গুরুত্ব দেন তারা। এই খাতকে আরো গতিশীল করতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির করার উপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানানো হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, যা কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে এবং উৎপাদন খাত সম্প্রসারণ করে। দেশে বেকারত্ব দূরীকরণ, মানুষের জীবন মানের উন্নয়ন ও গ্রামীন অর্থনীতি মজবুত করতে সিএমএসএমই কার্যক্রম আরও গতিশীল করতে হবে। 

এই খাতকে আরও গতিশীল করতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির করার ওপর গুরুত্ব  করেন। 

উক্ত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অতিরিক্ত পরিচালক, মোঃ আতিকুর রহমান,সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার, সঞ্জিত কুমার বনিক,ন্যাশনাল ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চল,রাজশাহী ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান, মোঃ রেজুয়ানুল হক, রূপালী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ জোন, সিরাজগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার,  

মোঃ কামরুজ্জামান,অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল, সিরাজগঞ্জ ও অঞ্চল প্রধান, উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান,সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিরাজগঞ্জ প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু,। এছাড়াও কর্মশালায় উদ্যাক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলার দেশি গ্রামের ধান চাউল এর বিশিষ্ট  ব্যবসায়ী নির্মল কুমার মাহাতো (গজেন) রায়গঞ্জের গরু খামারী মোঃ মশিউর রহমান ইলিয়াস, নারী উদ্যেক্তা ও ন্যাশনাল ব্যাংক এর গ্রাহক মোছাঃ পারভীনসহ,কর্মশালায় স্থানীয় বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে কর্মরত কর্মকর্তাগণ ও সকল ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল ব্যাংক  পিএলসি সিরাজগঞ্জ শাখা এভিপি ও ম্যানেজার মোঃ সোহেল রানা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০