শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে স্কুলের ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু !

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর উপজেলায় স্কুলের ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাটসারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোঃ বাইজিদ (১২)। তিনি হাটসারুটিয়া গ্রামের প্রবাসী মোঃ নজরুল ইসলা‌মের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইজিদ মাঝে মধ্যেই কাউকে না জানিয়ে স্কুল ভবনের ছাদে উঠত। ঘটনার দিনও সে একইভাবে ছাদে ওঠার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০