
মোঃ হোসেন আলী ( ছোট্ট) : সিরাজগঞ্জ শহর বিএনপি কর্তৃক আয়োজিত হরিজন সম্প্রদয়ের কৃতি শিক্ষার্থী আশিক কুমার বাসফোর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর ২০২৫খ্রীঃ) সন্ধায় সিরাজগঞ্জ পৌর হরিজন কলোনী, এ.কে ফজলুল হক রোডস্থ ১২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হরিজন সম্প্রদয়ের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন জুয়েল ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থী আশিক কুমার বাসফোর হাতে সন্মাননা ক্রেস্ট তুলেদেন সিরাজগঞ্জ-( সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, আজকের কৃতিত্ব ভবিষ্যতের দ্বার উন্মোচনের একটি ধাপ মাত্র। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম, সময়ের মূল্য দেওয়া এবং মানুষ হয়ে ওঠার এক নিরবিচার প্রস্তুতি। আমাদের সকলকে হরিজন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিৎ। এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো করতে অনুপ্রাণিত করা দরকার। এদেশে লোকের অভাব নেই, মেধাবীর অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব রয়েছে। আমাদের এই সিরাজগঞ্জের একজন শিক্ষার্থী আশিক কুমার বাসফোর জন্য আমাদের গর্ভ আমাদের অহংকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করেছে। আমি তার আগামী দিনের ভবিষ্যৎ কামনা করি। সে আরো ভালো করুক,।ধৈর্য, পরিশ্রম এবং ভাগ্যের উপর নির্ভর করেই আমাদের সফলতা। তাই তুমি ধৈর্য ধরে পরিশ্রম করে লেখাপড়া করেছো বলেই আজকে তোমার এ অর্জন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, সহ- সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ শাহীন পারভেজ, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, জেলা বিএনপি, সাবেক সদস্য ইকবাল কবির জুয়েল, জেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল আলম চৌধুরী, শহর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ রহিত ইসলাম রাজু, এছাড়াও আরো বক্তব্য রাখেন হরিজন সম্প্রদয়ের কৃতি শিক্ষার্থী আশিক কুমার বাসফোর বাবা শ্রী রতন বাসফোর,মানবতা হরিজন যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী অপু কুমার হেলা, দূর্গা ও কালিমাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জু কুমার ভক্ত, হরিজন পুজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমল হেলা,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। আলোচনা সভা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।