আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২মার্চ ২০২৬) এনডিপি মাসুমপুর শাখা অফিসের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ এর প্রতিনিধি প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ টিপু সুলতান। এ সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের কনভেনার এবং এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। সভাটি পরিচালনা করেন, এনডিপির এমএন্ডই বিভাগের উপপরিচালক এবং উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায়
জানুয়ারী ২০২৬ থেকে ১০ মার্চ ২০২৬ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ঘটে যাওয়া মানবাধিকার লংঘন জনিত ঘটনা নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর (১৪) গর্ভে জন্ম নেওয়া ৭ মাসের কন্যা সন্তানের পিতৃ পরিচয় প্রাপ্তি বিষয় সহ বিভিন্ন মানবাধিকার লংগন জনিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়টির সত্যতা এবং যথাযথ বিচারের আওতায় নিয়ে আসার জন্য সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের পক্ষ থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাছাড়া গত সভার রেজুলেশনটি পাঠ করে শুনানো হয় এবং বিস্তারিত আলোচনার পর রেজুলেশনের সিদ্ধান্ত সমূহ যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের সদস্য নরেশ চন্দ্র ভৌমিক, এ্যাডঃ শামীমা ইয়াসমিন রিমা, মোঃ ইসমাইল হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন। এছাড়া মানবাধিকার লংঘন জনিত ঘটনার সত্য উদঘাটন করার জন্য এইচআরডি নেটওয়ার্ক গুরুত্ব সহকারে কাজ করছে। বক্তা গণ বলেন মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকলে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সভাটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ। সভায় মানবাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বকারী এবং আজকের সভার অতিথি মোহাম্মদ টিপু সুলতান।






