শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

সিরাজগঞ্জে ফয়সাল মাহমুদের মানবিক উদ্যোগ,৫ শতাধিক অসহায় মানুষকে ফ্রি চিকিৎসাসেবা

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে পৌর এলাকায় সমাজে পিছিয়ে পড়া চিকিৎসা বঞ্চিত ৫ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদানের লক্ষে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (০৩ মে, ২০২৬) সকাল ১০ টায় পৌর শহরের চাঁদ আলী মোড় এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প এঁর উদ্বোধন করেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের এবং মাদ্রাসার এতিম খানার ছাত্রদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও মহতী কার্যক্রম অব্যাহত রাখব। ইতিমধ্যে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ সেবা প্রদান করে আসছি। এবং  ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবো। 

 দিনব্যাপী ক্যাম্পে  বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ ও অংশ নেওয়া রোগীদের মধ্যে ছিলেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। শিশু, তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা—পুরুষ ও নারী সবাই এখানে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ ।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ফ্রি মেডিসিন প্রদান, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই (ওজন ও উচ্চতা) পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয়, এবং গাইনি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ। ডায়বেটিস পরীক্ষা,  ব্লাড গ্রুপিং এবং বিশেষজ্ঞ ডাক্তার দারা চেক আপ করা হয়েছে। এছাড়া, অনিয়মিত মাসিক, পিরিয়ডের ব্যথা, হরমোন সমস্যা, হোয়াইট ডিসচার্জ ইনফেকশন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ও ইমার্জেন্সি পিল সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সেলিং সেবাও দেওয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং রেসিডেন্ট ডাক্তাররা। এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের কাজে নিয়োজিত বিভিন্ন রোগের পরীক্ষক ও টেকনিশিয়ানেরা এ সেবা প্রদান করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ নূর আলম ডাক্কু,সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া বরাত, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন,  মোঃ হাবিবুর রহমান,  সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল সেখ,  ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, নর্থ বেঙ্গল মেডিকেল হাসপাতালের মার্কেটিং ম্যানেজার মোঃ ছাব্বির হোসেন, সহ ১৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০