
ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বি.এ কলেজ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির ৮১ বছর পর নতুনভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে পুরনো কাঠামোটি জরাজীর্ণ হয়ে পড়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীর আগ্রহে মন্দির টি আধুনিক স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে। মন্দির নির্মাণ কমিটির পক্ষ থেকে জানানো হয়,এই প্রাচীন ধর্মীয় স্থাপনাটি সিরাজগঞ্জের অন্যতম ঐতিহ্য বহন করে আসছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মন্দিরের নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে বি.এ কলেজ রোডস্থ শ্রী শ্রী শিব মন্দিরের নতুন নির্মাণ কার্যক্রমের ছাদ ঢালাই কাজে শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস,বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কালিবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কল্যাণ সাহা,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টা,ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নোটারিয়ান নরেশ ভৌমিক,যুগ্ন-সাধারন সম্পাদক প্রদীপ রায়,শ্রী শ্রী মহাপ্রভু আখড়ার সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন কুমার পাল,বিশিষ্ট ব্যবসায়ী সুবল পর্দার,শ্রী শ্রী শিব মন্দিরে সভাপতি রাম কৃষ্ণ দাস মন্টু,সাধারণ সম্পাদক অসীম সেন,সিনিয়র সদস্য রতন সাঁও,সিনিয়র সদস্য মোহন দাস,অর্জুন সাঁও,রাজা সাঁও,সদস্য অপু সাঁও,তপু সাঁও,কৌশিক সাঁও,সেতু সাহা,আবির,অর্পণ সাঁও,রুদ্র সাঁও,লাকী সেন,মিলা দাস, যুথি সাহা সহ স্থানীয় এলাকা বাসী এসময় উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় বাসিন্দারা জানান,নতুন রূপে শ্রী শ্রী শিব মন্দির নির্মিত হলে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং এটি হবে একটি শান্তিপূর্ণ ধর্মীয় মিলনকেন্দ্র।