
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে ৩০জন নারী উদ্যোক্তাদের নিয়ে ফ্যাশন ডিজাইন ফর এসএমই'জ এর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করা হয়। রবিবার (২৬ আগষ্ট-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রশিক্ষণ কক্ষে- উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী ঘোষণা করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে স্বাগত বক্তব্য রাখেন, উইমেন চেম্বার এর প্রেসিডেন্ট জান্নাতুল হক শাপলা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নেয়াজী সুলতানা।
এ কর্মশালা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের পরিচালনা পরিষদের সদস্য নারী উদ্যোক্তা বন্যা পারভেজ, শেলিনা নাজনীনসহ প্রশিক্ষণার্থীগণ।
সিরাজগঞ্জ নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে উইমেন চেম্বার অব কমার্স তাদের এই কার্যক্রমের ধারা আগামীতেও অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।