
মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পুরতন মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের অন্তগত শত বছরের পুরাতন মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ থাকা পাঠদান কার্যক্রমের পুনরায় চালু করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বাদ জুম্মা পৌর শহরের এস এস রোড রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদে কমিটির আয়োজনে দীর্ঘদিন বন্ধ থাকা মাদ্রাসা পাঠদান কার্যক্রমের আবার পূর্ণরায় নতুন করে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,আমাদের সমাজে প্রচলিত শিক্ষাব্যবস্থায় একজন সচেতন দ্বীনদার অভিভাবকের জন্য তার সন্তানকে প্রকৃত শিক্ষায়শিক্ষিত করা খুবই কঠিন। কারণ প্রচলিত জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি মৌলিক ইসলামী মূল্যবােধ বজায় রাখা সহউত্তম চরিত্রের অধিকারী শিক্ষার্থী তৈরী করার মতো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুর্লভ। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা জাতীয়তাবাদী যুবদলের (ভারপ্রাপ্ত) মোঃ আলআমীন খান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব হাজী আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, প্রমুখ। এছাড়া ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ।