
ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন ৬ ডিসেম্বর নির্বাচনে অর্ডিনারী গ্রুপ ভোটার নং অ-২৬৩ পরিচালক পদে প্রার্থী মোঃ আসলাম উদ্দিন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ব্যবসায়ী মহলের সঙ্গে নিবিড় সম্পর্ক, উন্নয়নমনস্ক দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি বর্তমানে ব্যবসায়ীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে,মোঃ আসলাম উদ্দিন সবসময়ই ব্যবসায়িক সমস্যার সমাধান,নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে কাজ করে আসছেন। তার কর্মমুখী চিন্তা-চেতনা এবং ব্যবসায়ীদের পাশে থাকার মনোভাব তাকে প্রতিদিন আরও বেশি জনপ্রিয় করে তুলছে।
এদিকে সাধারণ ভোটাররাও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি নির্বাচিত হলে চেম্বারের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে মোঃ আসলাম উদ্দিন অগ্রযাত্রা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।