
ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালকের নির্বাচনে ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন তরুণ উদ্যোক্তা তানভীর মাহমুদ পলাশ। দক্ষতা,সততা ও আধুনিক বাণিজ্য চিন্তাধারার জন্য ইতোমধ্যে তিনি ব্যবসায়ী সমাজের কাছে এক আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন,পলাশ নির্বাচিত হলে চেম্বারের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন,বাজার সম্প্রসারণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তিনি ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে সবাই আশাবাদী।
এবিষয়ে তানভীর মাহমুদ পলাশ জানান,ব্যবসায়ীদের কল্যাণ ও জেলার বাণিজ্যিক অগ্রগতিই আমার প্রধান লক্ষ্য। উন্নত সেবা,স্বচ্ছতা এবং আধুনিক চেম্বার কার্যক্রম গড়ে তুলতে আমি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।