
মোঃ জাহিদুল সরকার,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শ্রমিক পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের নিউ ঢাকা রোড (বাজার স্টেশন) এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা টি.এ. হামিদ তানহা,সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম, ট্রাফিক ইন্সপেক্টর (পুলিশ) মো. আসাদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সাবেক সভাপতি নুর কায়েম সবুজ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বিশা শেখ সহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পরিবহন শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করেন। কিন্তু কোনো শ্রমিক দুর্ঘটনা বা অন্য কারণে মৃত্যুবরণ করলে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। সেই বাস্তবতা বিবেচনায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা শুধু সরকারের নয়, সমাজেরও দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি শ্রমিক সংগঠনের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব বলেন, শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শক্তিশালী শ্রমিক সমাজ গড়ে তোলা সম্ভব। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তারা বলেন, এ ধরনের আর্থিক অনুদান হয়তো একটি পরিবারের সব সংকট দূর করতে পারে না, তবে কঠিন সময়ে এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে এবং মানবিক দায়িত্ব পালনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানের একপর্যায়ে ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের নমিনীদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। ট্রাক শ্রমিক পরিবার কে নগদ ১০০০০/- থেকে ৩০০০০/- টাকা শ্রমিকদের ২৬ জন নমিনিদের মাঝে আর্থিক অনুদান প্রদানের চেক হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম। অনুদান পেয়ে পরিবারের সদস্যরা ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।