
ছাম্মী আহমেদ আজমীর:
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত স্কোর অনুমান প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচের সঠিক স্কোর অনুমান করে বিজয়ী হন সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখায় কর্মরত কনস্টেবল সজিব আল হাসান।
বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন তুলে দেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।