
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তানভীর মাহমুদ পলাশ কে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে ছুটে যান জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
রবিবার (৩১ মে ২০২৬) দুপুরে শহরের জুবিলী বাগান লেনের বাসভবনে চিকিৎসাধীন তানভীর মাহমুদ পলাশ এর চিকিৎসার খোঁজ খবর নিতে যান জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
এ-সময় রুমানা মাহমুদ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এর চিকিৎসার খোঁজ খবর নেন ও মহান আল্লাহর দরবারে পলাশের অতিদ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং দলীয় নেতা কর্মীদের কাছে দোয়া কামনা করেন।

এসময় তানভীর মাহমুদ পলাশের পিতা,জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব স.ম দৌলত উদ্দিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, সাংগঠনিক সম্পাদক জোস্না মন্ডল, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।