
মোঃ হোসেন আলী ( ছোট্ট) : সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এঁর দ্বিতীয় দিনের খেলায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে বেলকুচিকে হারিয়ে রায়গঞ্জ ২-০ গোলে বিজয়ী হয়।
বৃহস্পতিবার ( ০৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ,ম রকিবুল ইসলাম রতন,জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির অন্যতম সদস্য মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য মাহমুদুল আলম খোকন, এ কে এম ফরিদুজ্জামান স্ট্যালিন, ইসলামি ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ শামীম রেজা, প্রমুখ, এছাড়াও খেলায় দুটি উপজেলা থেকে ক্রীড়া প্রেমীগণ, এবং প্রিন্ট মিড়িয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অবদা ম্যাচ রায়গঞ্জ এঁর ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় পায়েল।অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টে ধারাবিবরণীতে ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও খোরশেদ রায়হান।