
মোঃ হোসেন আলী (ছোট্ট) : স্বনামধন্য বিদ্যাপীঠ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডে - ক্যাম্প, বার্ষিক তাঁবু বাস ও নবাগত রোভার সহচরদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা ফকিরতলা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি প্রকৌশলী মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন - টেক) ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ডি আর এস এল সিরাজগঞ্জ জেলা রোভার মো. মহসীন আলী।

অনুষ্ঠানে নবদিক্ষীত সহচর রোভার স্কাউটদের রোভার স্কাউট পতাকা হাতে ধরে স্কাউট প্রতিঙ্গা পাঠ করান অনুষ্ঠানের
প্রধান স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন।
সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটের ইতিহাস গৌরবময়। রোভার স্কাউটিং-এর মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা সম্ভব এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শৃঙ্খলা বজায় রাখতে স্কাউটদের ভূমিকা অনস্বীকার্য।”দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন নবাগত রোভার সহচর স্কাউট জীবনে প্রবেশ করে। আর এ কারণেই দীক্ষা রোভার স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা তার জীবনের প্রতিটি মুহূর্তে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতিফলন ঘটিয়ে থাকে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা জেলা সহকারী পরিচালক ,মো: জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক এস. এম শফি মাহমুদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর (টেক,) সিভিল মোঃ শরিফুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের মোছাঃ খাদিজা খাতুন, মোঃ আমজাদ হোসেন, মোঃ হেলাল, প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে নতুন রোভার স্কাউট সদস্যরা আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করেন এবং নিজেদের রোভার হিসেবে পরিচয় দেন। পরে সন্ধায় মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।