
মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ স্কাউটস,সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য ও নাট্য ফেডারেশনের যুগ্ম - সাধারণ সম্পাদক, নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য সাংবাদিক হোসেন আলী ছোট্রর মা এঁর মৃত্যু উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বাদ যোহর হোসেনপুর বাগানবাড়ী নিজ বাস ভবণে মরহুমের পরিবারবর্গের আয়োজনে মরহুমার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা সদস্য মোঃ সামসুল ইসলাম সেলিম, মোঃ ইমরুল কায়েস বাবলা, মোঃ সাইদুল ইসলাম ( মাস্টার), ১ নং খলিফা পট্টি হাজী প্রিন্টার্সের অফিসের অফিস সহকারী কামরান হোসেন, বাংলাদেশ রেলওয়ে সাবেক সদস্য মোঃ হারুন অর রশিদ ( হারুন), হোসেনপুর বাগানবাড়ী মুরব্বী মোঃ আমিনুল ইসলাম, সহ মরহুমার সন্তান,মোঃ মনিরুল ইসলাম,মো: হাসান আলী বড্ড ও মো: হোসেন আলী ছোট্ট উপস্থিত ছিলেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হোসেনপুর বায়তুল আল আকসা জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মোঃ আকরাম হোসাইন। উল্লেখ্য ঃ মরহুমা বেশ কিছুদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন, গত শনিবার(১৫ নভেম্বর ২০২৫খ্রীঃ) সন্ধা ৬:১৫ মিনিটে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মরহুমার জানাজার নামাজ ও দাফনকার্য রাত ১০ টায় সিরাজগঞ্জ পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।