
ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের ক্রিকেটকে আবারও সুসংগঠিত ও প্রাণবন্ত ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ জেলার সাবেক কৃতি ক্রিকেট খেলোয়াড়রা।
শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার মাধ্যমে সিরাজগঞ্জ ক্রিকেট কল্যাণ সমিতি”র পুনরায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় উপস্থিত অভিজ্ঞ ও সাবেক ক্রিকেটাররা সিরাজগঞ্জের বর্তমান ক্রিকেট পরিস্থিতি,নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা বলেন,দীর্ঘদিন ধরে সঠিক দিকনির্দেশনা ও সমন্বয়ের অভাবে জেলার ক্রিকেট কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই কল্যাণ সমিতিকে পুনরুজ্জীবিত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আরও জানান,এই সমিতির মূল লক্ষ্য হবে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সকল পর্যায়ে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল ক্রিকেট পরিবেশ নিশ্চিত করা।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেটার মো.মনিরুজ্জামান লিটন,ফয়সাল আহমেদ রুবেল,হাসিবুল ইসলাম শওকত,মো.আতাউল্লাহ রাজু,মো. আলম শাই,মো.জাকির হোসেন,মো. আব্দুল ওয়াহেদ খুশী,মো.সোহেল আব্বাস,মো.রিয়াল তালুকদার, মো. ইমরান বাবু,মো.হালিম বাবু,ছাম্মি আহমেদ আজমীর,মো.বেল্লাল হোসেন সবুজ,মো.নুরই আলম সুইট,মো. আরমান হোসেন,মো.মিজানুর রহমান রকি,মো.জাহিদুল ইসলাম জাহিদ,মো. মিলন,মেহেদী হাসান ব্যাপ্পী,মো. মোরাদুজ্জামান খান,রাজু আহসান, শাওলিন আহমেদ ফাহাদ প্রমুখ।
উল্লেখ্য, সভায় উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন যে,সিরাজগঞ্জ ক্রিকেট কল্যাণ সমিতি”র পুনরায় কার্যক্রম শুরু জেলার ক্রিকেটে নতুন গতি সঞ্চার করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সিরাজগঞ্জ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।