শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে কৃষি মাঠে টিউবয়েল স্থাপন

আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের শাহজাদপুরের
হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর অর্থায়নে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ পানীয় জলের সংকট দূর করতে এবং পানিবাহিত রোগ কমাতে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা পশ্চিম কৃষ্ণপুর গ্রামীণ কৃষি মাঠের মধ্যে কৃষক,কৃষাণী সহ রাস্তায় চলাচলকারী পথচারীদের মাঝে বিশুদ্ধ পানির সংকট দূর করে তৃষ্ণা মিটাতে একটি টিউবয়েল স্থাপন করেছে। সেই সাথে বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি দেশকে সবুজ বনায়নের আওতায় আনতে একটি ফলজ গাছ রোপন করা সহ দুই হাজার খেঁজুর বীজ বোপন করা হয়েছে। এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন ও আমাদের ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ডা: মোহাম্মদ রাজু আহমেদ রুবেল। এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা বাজারের আরিফ প্রিন্টার্স এর শত্বাধিকারী আরিফুল ইসলাম, অত্র গ্রামের স্বেচ্ছাসেবক মামুন মিয়া, রনি ইসলাম, শিমুল,নুহার, ওমর ফারুক সহ অনেকে।

পশ্চিম কৃষ্ণপুর গ্রামের কৃষক বৃদ্ধ আবুল হোসেন (৭০) জানান,আমরা কৃষি কাজে সারাদিন মাঠে কাজ করি এবং গবাদিপশু পালন করি। কিন্তু মাঠে কৃষি কাজ করতে গিয়ে তীব্র গরমে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় অনেক সময় পানি বাহিত রোগসহ পানি শুন্যতায় ভূগি। তবে এই মানবিক সংগঠন টি আমাদের বিশাল কৃষি মাঠের মধ্যে একটি টিউবওয়েল স্থাপন করে দেয়ায় আমাদের অনেক উপকার হবে। আমরা সারাদিন মাঠে কৃষি কাজ করে বিশুদ্ধ পানির প্রয়োজন মেটাতে পারব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০