
আরিফুল ইসলাম সুমন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক,জেলা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহসভাপতি ও সলঙ্গা ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এক সময়ের তুখোড় ছাত্রনেতা সবার পরিচিত মুখ এম দুলাল উদ্দিন আহমেদ।
দীর্ঘদিন ৪১বছর ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এম দুলাল উদ্দিন আহমেদ ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয়দের কাছে তিনি একজন জনবান্ধব ও মানবিক নেতা হিসেবে পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি খোঁজ নিচ্ছেন সাধারণ মানুষের সুখ-দুঃখের, শুনছেন তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। এ সময় সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানাগেছে। সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থী হিসেবে তাকে বেছে নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য,সাবেক ছাত্রনেতা এম দুলাল উদ্দিন আহমেদ সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। সামাজিক, রাজনৈতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি তাকে জনগণের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে ইউনিয়ন তথা ইউনিয়নের বাইরের কোন ব্যক্তি রুগী নিয়ে হাসপাতালে তিনি তাদের পাশে দাঁড়ান। তার মানবিক কর্মকান্ড ও বিনয়ী ব্যবহার সাধারণ মানুষের মন আকৃষ্ট করেছে। এমন গুণের অধিকারী হওয়ায় আসন্ন নির্বাচনে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন অনেকে।
এদিকে, সলঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার গণসংযোগ ও প্রচারণা নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে। সমর্থকরা আশা প্রকাশ করেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে বিজয়ী হবেন।
চেয়ারম্যান প্রার্থী এম দুলাল উদ্দিন আহমেদ বলেন, “আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা ও দোয়া নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। তবে আমি নির্বাচিত হলে সলঙ্গা ইউনিয়নকে স্বচ্ছ,জবাবদিহিমুলক এবং সন্ত্রাস,দুর্নীতি,মাদকমুক্ত ও হয়রানীমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”
তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।