শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

৯ মাস পানিতে ডুবে থাকে খাল, দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা

ঈসহাক হোসেস, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ) :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের গোপীনাথপুর পূর্বপাড়া ও ব্রাহ্মণগ্রামের মধ্যবর্তী প্রায় ৮০ থেকে ৯০ মিটার দীর্ঘ একটি খাল বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে খালটির কারণে দুই গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে এলাকাবাসী খালটির নির্দিষ্ট অংশে মাটি ভরাট করে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খালটি বছরের প্রায় ৯ মাস পানিতে তলিয়ে থাকে এবং মাত্র ৩ মাস শুকনো থাকে। এর ফলে গোপীনাথপুর, ব্রাহ্মণগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। যাতায়াত, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

ব্রাহ্মণগ্রামের বাসিন্দা মো. হাসেম আলী বলেন, “খালটির কারণে বছরের অধিকাংশ সময় দুই গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তখন ছোট ছোট শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হয়।

এলাকাবাসী জানান, বর্ষাকালে খালে পানির পরিমাণ বেড়ে গেলে জরুরি রোগী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এছাড়া শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতেও নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, খালটির প্রায় ৮০ থেকে ৯০ মিটার অংশে মাটি ভরাট করে একটি স্থায়ী সড়ক বা সংযোগ পথ নির্মাণ করা হলে দুই গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্য ডা. এম এ মুহিতের সুদৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এলাকার সচেতন মহল মনে করেন, জনস্বার্থে খালটির বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০