শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছী বিশাল জনসভা অনুষ্ঠিত


শাহ আলম, সিরাজগঞ্জ : শুক্রবার ৬ ফেব্রুয়ারী২০২৬.বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে রায়গঞ্জ উপজেলার নিমগাছী উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় সাংগঠনিক কার্যক্রম কে সুসংগঠিত ও গতিশীল করতে সিরাজগঞ্জ ৩, তাড়াশ-রায়গঞ্জ – সলংগা, সংসদীয় আসনে নির্বাচন সমন্বয়ক কমিটির সদস্য রুহী আফজাল সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিশিষ্ট শিল্পপতি, জাতীয় পর্যায়ের প্রথম নারী উদ্যোক্তা, ক্লিন ইমেজ নেত্রী এবং বিএনপি নেত্রী”” রুহী আফজাল”” তার বক্তব্যে বলেন , কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল গণ মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের ধানের শীষ এর ভোট সংগ্রহ করতে হবে । বিশিষ্ট শিল্পপতি, জাতীয় পর্যায়ের প্রথম নারী উদ্যোক্তা, ক্লিন ইমেজ নেত্রী এবং বিএনপি নেত্রী” রুহী আফজাল” তার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কমিটির প্রধান সমন্বয়ক সেলিম জাহাঙ্গীর সহ কমিটির সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম কে আরো শক্তিশালী এবং ধানের শীষ প্রতীকের বিজয়ের পথে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা করছেন।

সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় নেতাকর্মীগণ বক্তব্যে বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর স্লোগান বাস্তবায়নে আমাদের নিরলস ভাবে কাজ করতে হবে এবং নিজেদের জায়গা থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে দলের সর্বস্তরের নেতাকর্মীর সহযোগিতা কামনা করেছেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জিন্নাহ, এ সময় প্রচারণার সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, উপদেষ্টা অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, বিশিষ্ট শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম তালুকদার, তাড়াশ মহিলা কলেজের অধ্যাপক আব্দুল হাকিম প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১