মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে কাজিপুরে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:– সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাাবে মঙ্গলবার (১২ আগস্ট) দুুপুরে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাজাহান আলী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুুল হক, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি টিএম কামাল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং করতোয়ার শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন ।
অতিথিগণ দৈনিক করতোয়ার অর্ধশতবর্ষ পূর্তিতে পত্রিকাটির অবদান ও ভূমিকা তুলে ধরে বলেন, দীর্ঘ ৫০ বছরে করতোয়া নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সমাজের সমস্যা তুলে ধরা এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আরও বলেন, ডিজিটাল যুগে সংবাদপত্রের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব, সত্যনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।

আলোচনা শেষে কেক কেটে করতোয়ার দীর্ঘায়ু, সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও নিরপেক্ষ সাংবাদিকতা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়। অতিথিগণ করতোয়ার পথচলায় শুভেচ্ছা জানান এবং আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০