মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকাসক্ত ছেলের হাতে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে হরিপুর উপজেলার দেহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটক মাদকাসক্ত আনোয়ার হোসেন (৩৮) দেহট্র গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় পুলিশ আনোয়ারকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, হরিপুর উপজেলার দেহট্ট গ্রামের আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদকসেবন করেন এবং তার মা ও স্ত্রীর ওপর প্রায়ই শারীরিক-মানসিক নির্যাতন করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও মাদকসেবন করে বাসায় ফিরে আনোয়ার তার মা ও স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালান এবং টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
এ অবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে তার মা আনোয়ারা বেগম বাদি হয়ে হরিপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। পরে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনকে অর্থদন্ডসহ ৬ মাসের কারাদণ্ড দেন। এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনের মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে অর্থদন্ডসহ ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। হরিপুর থানার ওসি আরো বলেন, আসামি আনোয়ার হোসেনকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০