সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য সড়ক র‌্যালির মাধ্যমে শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া মৎস্য কর্মকর্তা কালি পদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আনিছুর রহমান। 

আরও বক্তব্য দেন, মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক এসএম আবুল বাসার, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও মাছচাষিদের পক্ষে আদমদিঘী উপজেলার আব্দুল মুহিত তালুকদার। 

এ সময় জেলার মাছচাষি, জেলে, মৎস্যজীবী, হ্যাচারি অপারেটর, মৎস্য খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন অংশীজন, শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় জেলার নির্বাচিত দুইজন সফল চাষি পাংগাস মাছের এককচাষে আব্দুল মুহিত তালুকদার ও কার্প-পাবদা মাছের মিশ্রচাষে আব্দুল খালেককে জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার দেওয়া হয়।  

মাছচাষের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হোসনা আফরোজা দেশের সামগ্রিক মাছ উৎপাদনে অংশীজনের অবদান তুলে ধরেন এবং দেশিয় মাছ উৎপাদনে কাজ করার আহবান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০