মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: এস এ উজ্জ্বল : অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন
মুহাম্মদ এরশাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মা: আরিফুল ইসলাম, এনসিপি সদস্য মো. আমিনুল হক প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ইব্রাহিম খাঁন। অনুষ্ঠানে সাংবাদিক, মৎস্যজীবী ও মৎস্যচাষীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






