মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নওগাঁয় চাচাকে পিটিয়ে হত্যার দায়ে দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে চাচাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের দুই ছেলে মো. বাবু ও মো. আলিম। 

আজ মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান। 

এজাহারে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভাতিজাদের সঙ্গে চাচা আজিজার রহমানের (৬৫) কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় পরে রাতে নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।

ওসি আব্দুল মান্নান বলেন, আজিজার রহমান নিহতের ঘটনায় রাতেই থানায় একটি হত্যা মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাবু ও আলিমকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০