সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫খ্রিঃ) রাত্রি ৮:০০ ঘটিকায় একক সংঘের জিম রুম (৩য় তলা) অনুষ্ঠিতব্য কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় ক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান বাচ্চু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইউসুব হোসেন তালুকদারের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: সম্মানিত ১নং সহ-সভাপতি ভিপি মো: শামীম খান।

সভায় সর্বমোট পাঁচটি নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১. লাইফ মেম্বারশিপ: কমিটির সকল সদস্যকে লাইফ মেম্বারশিপ গ্রহণ করতে হবে এবং নতুন সদস্যদের ক্ষেত্রে আজীবন সদস্য ফি ২০০০০/- উন্নতি করা হয়েছে। যা আজ থেকেই কার্যকর হবে। 

২. ফুটবল উপকমিটি: আসন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য একটি ফুটবল উপকমিটি গঠন করা হবে।

৩. খেলাধুলায় অংশগ্রহণে সহায়তা: ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একজন টেবিল টেনিস খেলোয়াড় এবং দুইজন দাবা খেলোয়াড়ের যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

৪. স্বাস্থ্যসেবা উদ্যোগ:- ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানির জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহের লক্ষ্যে একটি মেডিক্যাল টিম গঠন করা হবে। আগামী শুক্রবার শহর ও আশপাশের এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং সদস্যরা সরাসরি অংশগ্রহণ করবেন।

পাশাপাশি, আগামী মাস থেকে ১০০টি মেডিক্যাল কার্ড বিতরণ করা হবে, যার মাধ্যমে ধারকরা বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ পাবেন।

৫. শিক্ষা বৃত্তি কর্মসূচি: মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আগামী মাস থেকে মাসিক বৃত্তি প্রদান শুরু হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০