সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অসহায় নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণসহ ধর্মীয় ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজ- খান হাসান

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ কর্মহীন নারীদেরকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করতে কাজ করছে- ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজ। দীর্ঘদিন যাবৎ সমাজের অবহেলিত মানুষের আত্ম সামাজিক উন্নয়নে নানা ধরনের প্রশিক্ষণসহ ধর্মীয় ও মানবিক কাজ পরিচালনা করে আসছে।

শনিবার ( ২৩ আগস্ট ২০২৫) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণকারী স্বাবলম্বী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও বেসরকারি স্যাটালাইট টেলিভিশন এঁর জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ খান হাসান।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খান হাসান বলেন,অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য সরকার, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন অনেকে। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ, সেলাই মেশিন ও ছাগল বিতরণের মতো উপকরণ সহায়তা এবং প্রশিক্ষণকেন্দ্র স্থাপন। এসব কর্মসূচির মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের ও পরিবারের অবস্থার উন্নয়ন ঘটাতে পারে। 

অসহায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।  এলাকার অসহায় ও দুস্থ,কর্মহীন নারিদেরকে  স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম হওয়ার লক্ষ্যে সহায়তা প্রদান করেছে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজ। আজকে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে  দুঃস্থ অসহায় ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে তাদেরকে তিনমাসব্যাপী হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ প্রদানের শেষে সনদপত্র ও প্রত্যেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।অদুর ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি  ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি  ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার বলেন, নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।  

এরই আগে মহিলাদেরকে প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে।  ইতোমধ্যেই পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন এবং সন্তানদের লেখাপড়া শেখাতে সক্ষম হয়েছেন।  এই ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়দেরকে খাদ্য সামগ্রী ফুট পেকেজ দেওয়া হয়েছে শীত কালীন সময়ে অসহায় শীতার্থ মানুষের মধ্যে গরম কম্বল বিতরণ করা হয়েছে।  এবং তিনি আরো বলেন,  সেলাই মেশিন দিয়ে কাজ করে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রতি আহ্বান জানান। 

প্রশিক্ষণার্থী ফাতেমা বলেন,প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস বিনামূল্যে সেলাই ও কাপড় কাটার প্রশিক্ষণ নিয়েছি আমি  দরিদ্র পরিবারের  অসচ্ছল নারী একজন নারী। এই প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গেই আমার সামনে খুলে যায় এক বিশাল সম্ভাবনার দরজা ।  তাই ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ পক্ষ থেকে ১ টি করে সেলাই মেশিন। এই উপহারে আনন্দে উচ্ছ্বসিত আমি  চোখে আমার  ভবিষ্যতের নতুন স্বপ্ন। আমার জীবনে যেন বইতে শুরু করেছে সুখের এক নির্মল বাতাস। আমি দোয়া করি মনভরে। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোকতেল হোসেন,দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম খান রানা,সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার মুরুব্বি আজাহার আলী মন্ডল,ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী,সাবেক সাধারণ হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা এবং সেলাই মেশিন প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উল্লেখ্য : ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার তার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘদিন যাবৎ  সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম সহ ধর্মীয় ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০