মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি বিশা শেখকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন- জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা

মোঃ হোসেন আলী (ছোট্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানুর পিতা ও সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা শেখ এবং হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত তিন শতাধিক রোগীকে ধানবান্ধিতে অবস্থিত বেসরকারি হসপিটাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে যান সিরাজগঞ্জ-(১) কাজিপুর আসনের ধানের শীর্ষ প্রতীক এঁর মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
সোমবার (২৫ আগস্ট) রাত ৮ টার দিকে পৌর শহরের ধানবান্ধি  নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
এসময়ে জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা বলেন,রোগীদের দ্রুত সুস্থতার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার অনুরোধ করছি। এ সময় তিনি আশ্বাস দিয়ে বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।  তিনি আরো বলেন,  বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর পক্ষ থেকেও ডায়রিয়া আক্রান্তদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এ-সময় বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০