মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন সেবা মুক্ত স্কাউট গ্রুপের নিজ উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে বেশ কয়েকটি দরিদ্র পরিবারের পানির কষ্ট লাঘব করতে টিউবয়েল স্থাপন করা হয়েছে।
শুক্রবার ( ২৯ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় কামারখন্দ উপজেলা ঝাঐল এলাকার তেতুলিয়া গ্রামের বেশ কয়েকটা দরিদ্র পরিবারের পানির কষ্ট লাঘব করতে নৃত্তনন্দ শীলের বাড়ির আঙিনায় ১ টি টিউবয়েল এবং আরেকটি সিরাজগঞ্জ সদর ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন কান্দাপাড়া বাজার এ স্বেচ্ছাসেবার অংশ হিসেবে ১৮তম টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে।
এই মহৎ কাজে সেবা মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা এম এম কামরুল হাসান বলেন, পানির অপর নাম জীবন তবে এটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। দৈনন্দিন জীবনে পানির গুরুত্ব অপরিসীম। গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করতে পেরেছি এতে খুব ভালো লাগছে। এই পরিবারগুলোর পানির কষ্ট দূর করতে পেরেছি এটা আমাদের জন্য আত্মতৃপ্তির ও অত্যন্ত আনন্দের।
উল্লেখ্য : সেবা মুক্ত স্কাউট গ্রুপ এ পর্যন্ত বিভিন্ন স্থানে ১৮ তম টিউবওয়েল স্থাপন করলো। ফলে ৮টি পরিবার উপকৃত হবে , পাশাপাশি এলাকার অন্যান্য পরিবারগুলোও পানি ব্যবহার সুযোগ পাবে।






